
নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং, ২৪এপ্রিলঃ- শিলিগুড়ি, ২৪ এপ্রিল ঃ কাকার যৌন লালসার হাত থেকে রক্ষা পেতে শান্তিতে বাঁচতে বিয়ে করেছিল বাবা মা হারানো এক নাবালিকা। শেষরক্ষা হলনা নাবালিকার। তবে সংসার করা না হলেও হাতকড়া পড়ালো নিজের বড়কাকাকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের অধিকারীতে। বর্তমানে মেয়েটি রয়েছে হোমে। চাইছে কাকার দৃষ্টান্তমূলক শাস্তি।২১ এপ্রিল এক বন্ধুর সাথে পালিয়ে অধিকারী কালিমন্দিরে বিয়ে করে এলাকারই এক নাবালিকা। বিষয়টি জানাজানি হতেই হাতে শাখা, সিঁদুর পড়া অবস্থাতেই মেয়েটিকে ঐ রাতেই খড়িবাড়ী পুলিশের সহায়তায় বাড়ি ফিরিয়ে আনেন বাড়ির লোকজন। এরপরই মঙ্গলবার বিডিও অফিসে মেয়েটিকে কাউন্সেলিং করানো হয়। তখনই বেড়িয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সেখানেই ভীত সন্ত্রস্ত মেয়েটি বলে, তার বড়কাকার যৌন নির্যাতনের হাত থেকে বাঁচতেই বন্ধুর হাত ধরে পালিয়েছিল সে। এরপরই নড়েচড়ে বসে খড়িবাড়ী থানার পুলিশ। মেয়েটিকে দিয়ে খড়িবাড়ী থানায় বড়কাকা র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পসকো আইনে কাকা তাপস বর্মনকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
from Breaking Kolkata http://bit.ly/2ZvtLg9
No comments