BREAKING.. হাতির আক্রমনে মৃত্যু হল এক ব্যাক্তির - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. হাতির আক্রমনে মৃত্যু হল এক ব্যাক্তির

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি, ২৪এপ্রিলঃ- বুধবার দুপুরেই মুর্তি বিটের জঙ্গল থেকে নাগরাকাটা থানার পুলিশ ও বনকর্মিরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।পুলিশ জানিয়েছে মৃতের নাম হাফিজুল মহাম্মদ।বাড়ি ময়নাগুড়ির পানবাড়িতে। জানা গিয়েছে গত…


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি, ২৪এপ্রিলঃ- বুধবার দুপুরেই মুর্তি বিটের জঙ্গল থেকে নাগরাকাটা থানার পুলিশ ও বনকর্মিরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।পুলিশ জানিয়েছে মৃতের নাম হাফিজুল মহাম্মদ।বাড়ি ময়নাগুড়ির পানবাড়িতে। জানা গিয়েছে গত আটমাস ধরে মেটেলি ব্লকের বাতাবাড়িতে সে নাতির বাড়িতে থাকা শুরু করেছিল। গত রবিবার সকাল থেকে বাড়ি থেকে তিনি বের হয়ে গেলে আর ফিরে আসেননি।তার নাতি মনিরুল ইসলাম হন্যে হয়ে খুজে না পেয়ে মেটেলি থানায় নিখোজ ডায়েরি করেন। এদিন দুপুরে মুর্তি বিটের বনকর্মিরা জঙ্গলের ভগল মান্ডি ১ নং কম্পার্টমেন্টে পচা গন্ধ পান। এরপরই তারা হাফিজুল বাবুর মৃতদেহ দেখতে পান । খবর পেয়ে পুলিশ ও তার নাতি মনিরুল বাবু নিজের দাদুর মৃতদেহ সনাক্ত করেন। তবে মনিরুল বাবু জানায় তার দাদু মানষিক ভারসাম্যহীন ছিলেন।যেহেতু জঙ্গলের ভিতরের ঘটনা তাই তার পরিবারও কোন ক্ষতিপুরন পাবে না বলে মুর্তিবিট অফিসার মনমাসি খালকো জানিয়ে দেন।


from Breaking Kolkata http://bit.ly/2IDisgI

No comments