
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দেখেন তাদের ফ্লেক্স পোস্টার-ব্যানার সব ছিড়ে দিয়েছে দুষ্কৃতীরা। এরপর তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশন এবং ভক্তিনগর থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ এটি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতি নগর পার্শ্ববর্তী এলাকায়।
No comments