BREAKING..সবসময় তো আর রাজনীতি করতে আসা যায় না, বাবুল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING..সবসময় তো আর রাজনীতি করতে আসা যায় না, বাবুল

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- রাজ্যে তৃণমূল ও বিজেপি-র সংঘাত একপ্রকার চরমে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। কোথাও মাঠের অনুমতি দেওয়া হচ্ছে না। আবার কোথাও বুকড …


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- রাজ্যে তৃণমূল ও বিজেপি-র সংঘাত একপ্রকার চরমে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাদের বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, অনুষ্ঠানে বাধা দেওয়া হচ্ছে। কোথাও মাঠের অনুমতি দেওয়া হচ্ছে না। আবার কোথাও বুকড প্রেক্ষাগৃহও না দেওয়ার অভিযোগ উঠছে। একটু অন্য পরিস্থিতি অবশ্য আসানসোলে। মেয়র জিতেন্দ্র তিওয়ারির আমলে সংস্কার হয়েছে রবীন্দ্রভবন। তা পেয়েছে আধুনিক চেহারা। গতকাল মাড়োয়ারি যুব মঞ্চের উদ্যোগে একটি অনুষ্ঠান হয় সেখানে। আমন্ত্রিত ছিলেন বাবুল সুপ্রিয়। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও তাঁর দেখা মেলেনি। অনেকেই ভাবছিলেন, রবীন্দ্রভবন আসানসোল পৌরনিগমের সম্পত্তি, তাই হয়তো বাবুল আসবে না। কিন্তু, সবাইকে অবাক করে রাত ১১টা নাগাদ বাবুল এলেন। ধরলেন গান। সাথে কোমরও দোলালেন।নাচ-গানে মাতালেন বাবুলমঞ্চে উঠেই বাবুল বললেন, "আমি রাজনীতিবিদের আগে শিল্পী। শিল্পী হয়ে থাকতে চাই। এখানে অনেক রাজনীতিবিদ আছেন। আমার ততটা দরকার নেই।" এরপরই ধরলেন গান। কিশোর কুমারের পাগে ঘুঙরু বাঁধ, মীরা নাচি থি দিয়ে সেই শুরু। এরপর হল, কাহো না পেয়ার হ্যায়, হাম তুম। কখনও গানের তালে নিজে নাচালেন। কখনও নাচালেন দর্শকদের। আর শেষে বলে গেলেন, "সবসময় তো আর রাজনীতি করতে আসা যায় না। যারা আমায় ভোট দেন, তাঁদেরও আমি ভালোবাসি। যারা দেন না, তাঁদেরও। কারণ, আমি সাংসদ। এখানে আমার-তোমার চলে না।"

No comments