
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ- প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হল আলিপুরদুয়ারের ভোটকর্মীরা আজ আলিপুরদুয়ার জেলার কয়েকশো ভোটকর্মী মিছিল করে এসে ডুয়ার্সকন্যাতে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে ও জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করে । ভোটকর্মীরা জানান যে পঞ্চায়েত ভোটে বহু ভোটকর্মীকে প্রাণ হাতে করে আসতে হয়েছে বুথ থেকে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হক এটা আমরা চাইনা । কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে না থাকলে আমাদের নিরাপত্তা থাকবেনা তাই আমরা কেন্দ্রীয় বাহিনী ছাড়া বুথকেন্দ্রে যাবোনা । আমাদের দাবী প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হক
No comments