
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ-কথায় বলে অঙ্ক জটিল। তার চেয়েও জটিল রাজনীতির অঙ্ক। কংগ্রেসের আঁতুরঘর বলে পরিচিত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জয়ে এই লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হিমঘরে পাঠাতে সর্বস্তর থেকে ভিত তৈরি করে ঘুঁটি সাজাতে মরিয়া শাসক দল। বহরমপুর কেন্দ্রের তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার ভোট প্রচার সারছেন জোরকদমে। এই কেন্দ্রে একে অপরের প্রতিপক্ষ অধীর-অপূর্ব। যার হাত ধরে রাজনীতিতে আত্মপ্রকাশ সেই অধীর চৌধুরীই বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করছেন একদা ছায়াসঙ্গী অপূর্ব সরকারকে। প্রার্থীর প্রতিক্রিয়া তাকে বিশ্বাসঘাতক বানিয়েছেন অধীর চৌধুরী নিজেই। যুক্তি পাল্টা যুক্তির লড়াই-এর মাঝে প্রতিপক্ষকে পরাস্ত করতে কোমরবেঁধে নেমে পড়েছেন ভোটের ময়দানে। বৃহস্পতিবার সকাল থেকে একপ্রকার নাওয়াখাওয়া ভুলে প্রচারে বেড়িয়ে পড়েছেন তৃনমূল প্রার্থী অপূর্ব সরকার। এদিন বহরমপুরের মধুপুর এলাকায় পায়ে হেঁটে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে ভোট চাইলেন তৃনমূল মনোনীত এই প্রার্থী।
No comments