BREAKING..বালুরঘাটে দলিয় প্রার্থীর হয়ে প্রচার করলেন দীলিপ ঘোষ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING..বালুরঘাটে দলিয় প্রার্থীর হয়ে প্রচার করলেন দীলিপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার সকালে বালুরঘাট থানার পতিরাম অঞ্চল থেকে বালুরঘাট লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে ভোট প্রচারে রোড শো করলেন দলের রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। রোড শো শুরুর আগে পতিরা…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার সকালে বালুরঘাট থানার পতিরাম অঞ্চল থেকে বালুরঘাট লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে ভোট প্রচারে রোড শো করলেন দলের রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। রোড শো শুরুর আগে পতিরামের ঐতিহ্যপুর্ন শিব মন্দিরে প্রার্থী ও দলিয় প্রার্থীকে নিয়ে শিব ঠাকুরকে প্রনাম জানিয়ে আজকের এই রোড শোয়ের মধ্যমে প্রচার অভিযান শুরু করেন দীলিপ ঘোষ। তার আগে তিনি সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। মানুষ তাই পার্লামেন্টের ভোটে মুখিয়ে আছে ভোট দিতে। তিনি আরও বলেন গত পঞ্চায়েত ভোট গননা কেন্দ্রে ওই দলের প্রার্থী নিজে দাঁড়িয়ে নক্কার জনক ভূমিকা নিয়েছিলেন। উনি নাটকের মানুষ তাই নাটক করতে ভাল বাসেন। আমাদের প্রার্থী শিক্ষিত মানুষ ও ভূমি পুত্র তাই তারা জয়ের ব্যাপারে আশাবাদি বলে জানান তিনি।

No comments