BREAKING.. সিপিএমের মিছিলে হামলার অভিযোগ আরাবুলের বিরুদ্ধে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. সিপিএমের মিছিলে হামলার অভিযোগ আরাবুলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ গাজীপুরে নির্বাচনী সভা ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এদিন বিকেল তিনটে নাগাদ এলাকার জমি কমি…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ গাজীপুরে নির্বাচনী সভা ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এদিন বিকেল তিনটে নাগাদ এলাকার জমি কমিটির সদস্য ও সিপিএম কর্মী সমর্থকরা সেই সভায় যোগদানের জন্য মিছিল করে যাচ্ছিল। অভিযোগ সেই মিছিল শ্যামনগর মোড়ের কাছে আসতেই সেখানে আরাবুল ইসলাম ও তার অনুগামীরা হামলা চালায় মিছিলে। বেশ কয়েকজনকে ধাক্কাধাক্কি ও করা হয় বলে অভিযোগ। পাল্টা আরাবুল ও তার অনুগামীদের উপর হামলা করার ও অভিযোগ রয়েছে জমি কমিটির বিরুদ্ধে। আরাবুল বাবুর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে ও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার প্রতিবাদে শ্যামনগর মোড়ে হাড়োয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী সমর্থক ও জমি কমিটির সদস্যরা। ঘটনার খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মিনিট দশেক রাস্তা অবরোধের পর শ্যামনগর মোড় থেকে আশপাশের এলাকায় প্রচার শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এখনো। এই ঘটনার প্রতিবাদে নতুন হাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আরাবুল ও তার অনুগামীরা। দোষীদের গ্রেফতার করার দাবি তুলেছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা আছে।

No comments