
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ-আর সেই দিন নেই, তৃণমূল এক চোখ দেখিয়ে ভোট করতে পারবে না, তৃণমূল এক চোখ দেখালে বিজেপি দুই চোখ দেখাবে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আজ শনিবার দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচারে এসে এই কথাই বললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সূত্রে জানা যায় আজ সকালেই দলীয় প্রচারের উদ্দেশ্যে মালদা এসে পৌঁছান দিলীপ ঘোষ। মালদায় নেমেই সকাল-সকাল দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে শহরে এক নির্বাচনী মিছিলে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে সাথে নিয়ে শহরের নানা প্রান্ত পায়ে হেঁটে মিছিলে অংশ নেন দিলীপবাবু। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীলিপবাবু জানান আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট করাবে বিজেপি। তৃণমূল এক চোখ দেখালে বিজেপি দুই চোখ দেখাবে।
No comments