
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ- পরকীয়ার জেরে অস্বাভাবিক মৃত্যু এক যুবকের। বাড়ির লোকের ইতিমধ্যেই হরিদেবপুর থানায় খুনের অভিযোগ করেছেন। মৃতের পরিবারের লোকজন গতকাল হরিদেবপুর থানা থেকে খবর পায় মৃত ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি বাড়িতে। মৃত ব্যক্তির পরিবারের লোক জনের বক্তব্য প্রথম স্ত্রী থাকা সত্বেও আরও একটি মহিলার সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল। বাড়ির লোকের অভিযোগ কিছুদিন আগে বুবাই বাবু নিজের প্রথম স্ত্রীর কাছে ফিরে আসেন কিন্তু এই বিষয়টি দ্বিতীয় ওই মহিলা মেনে নেন না এবং বুবাই বাবুকে তার কাছে ফিরে আসার জন্য চাপ দিতে থাকে ফিরে না আসলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। গতকাল বুবাই বাবুর দেহ উদ্ধারের পর দেখা যায় তার দেহের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে যদিও পুলিশ প্রাথমিকভাবে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছিল। দেহটি আজ পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে হরিদেবপুর থানার পুলিশ।
No comments