
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ১এপ্রিলঃ- স্কুলে ঢুকে রিতিমত ভুড়িভোজ সেরে গেল একটি হাতি। গতকাল রাতে বাঁ কুড়ার সোনামুখী ব্লকের কড়াশলি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়াল ভেঙে ঢুকে পড়ে একটি হাতি। ভেঙে ফেলে স্কুলের দরজাও। আর তারপর স্কুলের ভেতর মিড ডে মিলের জন্য মজুত রাখা চাল খেয়ে চম্পট দেয় হাতিটি। যাওয়ার সময় স্কুলের ছাত্র ছাত্রীদের পানীয় জলের একমাত্র উতস সাব মার্সিবল পাম্পটিও ভেঙে দিয়ে যায়। তছনছ করে দেয় স্কুলের সামনে থাকা সুন্দর ভাবে সাজানো বাগানও।
No comments