BREAKING.. কানাইয়ালালের সমর্থনে কর্মীসভা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. কানাইয়ালালের সমর্থনে কর্মীসভা

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ১এপ্রিলঃ- " ধর্মের নামে মানুষ খুন, এই বিজেপির অনেক গুন, তাই, এই বিজেপি আর না."এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে কালিয়…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ১এপ্রিলঃ- " ধর্মের নামে মানুষ খুন, এই বিজেপির অনেক গুন, তাই, এই বিজেপি আর না."এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে কালিয়াগঞ্জ ভান্ডার গ্রামে কর্মীসভা ও প্রচার করলো তৃনমূল কংগ্রেস। কর্মীসভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। ভাণ্ডার গ্রামপঞ্চায়েতের পূর্ব ভাণ্ডার গ্রামে এই কর্মীসভায় অনেক মহিলা তৃনমূল কর্মী জড়ো হয়েছিলেন। তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, রাজ্য সরকার উত্তর দিনাজপুর জেলাজুড়ে ব্যাপক উন্নয়ন করেছে। মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। তাই বিজেপি কে একটিও ভোট না দেওয়ার আবেদন জানান তিনি। তিনি বলেন, উন্নয়নের আর এক নাম তৃনমূল কংগ্রেস। মানুষের কাছে তৃনমূল কংগ্রেসের সরকারের উন্নয়নমূলক কাজের বর্ননা তুলে ধরে নিজের কেন্দ্রে আজ প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।

No comments