BREAKING.. কোনোরকম খামতি রাখতে চান না তৃনমূল কংগ্রেসের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. কোনোরকম খামতি রাখতে চান না তৃনমূল কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর পুত্র তথা জঙ্গীপুরের কংগ্রেস নেতা অভিজিৎ মুখার্জীকে পরাস্ত করার লক্ষ্যে কোনোরকম খামতি রাখতে চান না তৃনমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমান। চৈত্রের…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৪এপ্রিলঃ- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর পুত্র তথা জঙ্গীপুরের কংগ্রেস নেতা অভিজিৎ মুখার্জীকে পরাস্ত করার লক্ষ্যে কোনোরকম খামতি রাখতে চান না তৃনমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমান। চৈত্রের কড়া রোদকে উপেক্ষা করে পুরোদস্তুর প্রচার সারছেন জঙ্গীপুরের তৃনমূল প্রার্থী খলিলুর রহমান। হুডখোলা গাড়িতে মন্ত্রী জাকির হোসেন ও জেলার বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবীরকে পাশে নিয়ে রোড শো করলেন তৃনমূলের মনোনীত এই প্রার্থী। বৃহস্পতিবার সকাল থেকেই প্রচারে বেড়িয়েছেন তিনি। প্রার্থীর সমর্থনে মন্ত্রী জাকির হোসেন ও দলীয় কর্মীদের পাশাপাশি এলাকার বিশিষ্ট সমাজসেবীদেরও লক্ষ্য করা গিয়েছে এদিনের মিছিলে। বিপুল ভোটে জয়লাভ করানোর লক্ষ্যেই প্রার্থী খলিলুর রহমানের সাথে পায়ে পা মেলান তারা। সাধারণের উদ্দেশ্যে ভোট চাওয়ার পাশাপাশি জনসংযোগ বাড়ানোর কাজ করে চলেন প্রার্থী খলিলুর রহমান। বৃহস্পতিবার সারাদিন জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তিনি।

No comments