
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩এপ্রিলঃ- ফের মুর্শিদাবাদের বেলডাঙায় নাকা চেকিং এ উদ্ধার প্রায় ৬ লক্ষাধিক টাকা। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ বেলডাঙা থানার সারগাছি পুলিশ ফাঁড়ির সামনে ৩৪ নং জাতীয় সড়ক থেকে এফ.এস.টি. টিম এই টাকা উদ্ধার করে। দুই জন ভিন্ন ব্যক্তির কাছ থেকে ৬ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার হয়। জানা যায়, তারা মালদা থেকে দুটি ভিন্ন সরকারি বাসে টাকা নিয়ে কোলকাতার দিকে যাচ্ছিল। এদের মধ্যে একজন আয়ুব মিঞাঁ। বাড়ি মালদা জেলার মানিকচক থানা। তার কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার হয়। এবং অন্যজনের নাম রফিকুল মোল্লা। বাড়ি বসিরহাট থানা। তার কাছ থেকে উদ্ধার হয় ৪ লাখ টাকা। জানা যায়, বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাদের টাকা বাজেয়াপ্ত করা হয়।
No comments