
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩এপ্রিলঃ- মামা বরকত গনি খান চৌধুরীর মাজারে ফুল চাপিয়ে প্রার্থনা করে নমিনেশন করতে বেরোলেন গনি খানের ভাগ্নি এবং এবারে উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। বেরোনোর সময় তিনি বলেন তিনি যে দলবদলে র সিদ্ধান্ত নিয়েছেন মামা গনি খান ও মা রুবি নুর বেঁচে থাকলে সেই সিদ্ধান্তকে সমর্থন করতেন। কোতুয়ালি ভবন থেকে বেরোনোর সময় এই মন্তব্য করেন মৌসম নুর
No comments