
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩এপ্রিলঃ- শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ দেশের অন্যান্য রাজ্যে সার্বিক উন্নয়ন করা সম্ভব হলেও পশ্চিমবঙ্গে তা সম্ভব হয়নি। কারন এ রাজ্যে বসানো আছে স্পীড ব্রেকার। আর এই স্পীড ব্রেকার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাওয়াখালিতে এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এদিনের মোদীর বক্তব্যের প্রায় পুরোটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ। নির্বাচনী প্রচারে সরগরম উত্তরবঙ্গ। বুধবার প্রচারে ঝড় তুলতে উত্তরবঙ্গে প্রচারে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাবড় তাবড় নেতা। এদিন বিজেপি প্রার্থীদের সমর্থনে শিলিগুড়ির কাওয়াখালিতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে মোদী তার ভাষন শুরু করেন বাংলাতে। তাঁর বক্তব্যের প্রায় পুরোটাই ছিল মমতা বিরোধিতা। এদিন মোদী বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্র দেশের অন্য রাজ্য গুলিতে উন্নয়ন করতে পারলেও পশ্চিমবঙ্গে সেভাবে উন্নয়ন করতে পারেননি তারা। কারন এ রাজ্যে স্পীড ব্রেকার বসানো আছে। এই স্পীড ব্রেকার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই উন্নয়ন করতে উদ্যোগ নেয় কেন্দ্র, তখনই এই স্পীড ব্রেকার থামিয়ে দিচ্ছে উন্নয়নের চাকা। টিএমসি সরকার গরীব দের নিয়ে রাজনীতি করছে। তাদের কেন্দ্রীয় সরকারের নানান যোজনা ভোগ করতে দিচ্ছেনা। কেন্দ্রকে গালিগালাজ করছে আর গরীব দের গরীব করেই রাখছে ভোট ব্যাংকের জন্য। এ সবের মোকাবিলা করবে চৌকিদার। আর এই চৌকিদারই পশ্চিমবঙ্গ থেকে হঠানোর ব্যবস্থা করবে স্পীড ব্রেকারকে। রাজ্যে নানান দূর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারির মাথারা কেও রেহাই পাবে না। সব কিছুর হিসেব দিতেই হবে তৃনমূল কে। আর একএক করে এর হিসেব নেবে চৌকিদার। বালাকোট প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন নরেন্দ্র মোদী। এদিন মোদী বলেন, ভারতীয় সেনা পাকিস্থানে ঢুকে বালাকোটের জঙ্গি ঘাটি গুড়িয়ে দিল, তখন ভারতীয় সেনার সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গি হত্যায় দেশবাসী গর্বিত হলেও দুঃখ পেলেন মমতা। চেষ্টা করলেন সেনাদের মনবল ভাঙতে। মমতার বক্তব্যকে হাতিয়ার করল পাকিস্তান। মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ভারত চায়? প্রশ্ন করলেন নরেন্দ্র মোদী। এদিন দুপুর ১ টা ২৫ মিনিটে কাওয়াখালির মঞ্চে আসেন মোদী। দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্ট, জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এদিনের সভায় লক্ষাধিক লোকের সমাগম হয়। পাহাড় থেকেও প্রচুর কর্মী সমর্থক এসেছিলেন মোদীর সভায়।
No comments