BREAKING.. ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণধোলাই - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলে দীর্ঘক্ষণ ধরে থাকে ওই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এল…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলে দীর্ঘক্ষণ ধরে থাকে ওই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসী খবর দেয় ইংরেজবাজার থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তাও তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় এক বয়েম ভর্তি চকোলেট এবং ব্যাগ ভর্তি শিশুদের জামাকাপড়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই যুবক যখন গাবগাছি যদুপুর এলাকায় পৌঁছায়, তখন এলাকার কয়েকজন যুবক তার হাতে চকলেট দেখে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি শুরু করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।আহত অবস্থায় ওই যুবক পুলিশকে জানিয়েছে তার নাম সঞ্জীব শর্মা। তার বাড়ির ঠিকানাও পরিষ্কারভাবে জানাতে পারিনি সে। পুলিশ ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করে।তবে কে বা কারা ওই যুবককে মারধর করেছে তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments