
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৫এপ্রিলঃ- নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতে অসীম বালা নামে অশোক নগরের বাসিন্দা ধৃত এই ব্যক্তি । বেশ কয়েক জায়গায় তার চেম্বার ও চলছিল ,সেমতোই হাবরার কাশিপুর বটতলা এলাকায় বছর দেড়েক ধরে চিকিৎসা চালাচ্ছিল অভিযুক্ত । চিকিৎসা নিয়ে সন্দেহ হওয়ায় ডাক্তারবাবুকে কিসের চিকিৎসক জানতে চায় স্থানীয়রা এবং তার ডাক্তারের কোন সরকারি অনুমতি পত্র আছে কিনা সেটাও দেখতে চায় । না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয় এবং লিখিত অভিযোগ দায়ের করে ওই এলাকার বাসিন্দা রিংকি মন্ডল সরকার নামে এক মহিলা ।অভিযোগের ভিত্তিতে অসীমকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ ।বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় । শুক্রবার তোলা হচ্ছে বারাসত আদালতে ।
No comments