
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৬এপ্রিলঃ-আবারো মেজাজ হারালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, এবার একটি বেসরকারি টিভি চ্যানেলের নির্বাচনী টক শোয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকে মঞ্চের মাইক্রোফোন দিয়ে মারার চেষ্টা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ শনিবার কোচবিহারের গুঞ্জ বাড়িতে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক কে প্রশ্ন করেন তিনি সরকারি চাকরি করা সত্বেও কি করে হলফনামায় একজন ব্যবসায়ী উল্লেখ করলেন। এর পরেই নিশিথ প্রামাণিক তার উত্তরে জানান মন্ত্রীর পুত্রের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তিনি নাকি বিদেশে নারী পাচারের সঙ্গে যুক্ত। বিজেপি প্রার্থীর কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঞ্চে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে র সামনেই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের উপর কার্যত চড়াও হন রবীন্দ্রনাথ ঘোষ। মঞ্চের সঞ্চালিকা তখন তৎপর হন রবীন্দ্রনাথ বাবুকে বোঝাতে। ততক্ষণে অনুষ্ঠান কার্যত পন্ড। দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
No comments