তৃনমূল সরকারকে উৎখাত করবে মোদী সরকার - যোগী আদিত্যনাথ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃনমূল সরকারকে উৎখাত করবে মোদী সরকার - যোগী আদিত্যনাথ

তৃনমূল সরকারকে উৎখাত করবে মোদী সরকার সভা থেকে তীব্র আক্রমণ মমতাকে। পাশাপাশি কংগ্রেসকে দেশদ্রোহী বলে কটাক্ষ যোগী আদিত্যনাথের। বাংলায় কোনো উন্নয়ন করেনি তৃনমূল সরকার মন্তব্য আদিত্যনাথের। পাশাপাশি বিজেপি সরকারের কাজের খতিয়ান তুলে …


তৃনমূল সরকারকে উৎখাত করবে মোদী সরকার সভা থেকে তীব্র আক্রমণ মমতাকে। পাশাপাশি কংগ্রেসকে দেশদ্রোহী বলে কটাক্ষ যোগী আদিত্যনাথের। বাংলায় কোনো উন্নয়ন করেনি তৃনমূল সরকার মন্তব্য আদিত্যনাথের। পাশাপাশি বিজেপি সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন ইউপির মুখ্যমন্ত্রী। সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভায় যোগ দেন তিনি। বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মহারাজ কৃষ্ণ জোয়ারদার আর্যের সমর্থনে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে বহরমপুরের এফইউসি ময়দানে সভা করলেন ইউপির মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, বিজেপি নেতা সুভাষ মন্ডল বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্য সহ বিজেপির জেলা নেতৃত্ব। প্রখর রোদের তেজকে উপেক্ষা করে সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো।

No comments