
কেন্দ্রবাহিনীর দাবিতে বিক্ষোভ রায়গঞ্জ লোকসভার পর এবার বালুরঘাট লোকসভা আসনে। সোমবার দুপুরে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বেকিডাঙ্গা প্রাথমিক স্কুলে ৩৬/৫২ নম্বর বুথে এই ঘটনা ঘটে। জানা যায় এই বুথে প্রায় এগাড়শো ভোটার আছে। এদিন স্কুলে রাজ্য পুলিশ কে সাথে নিয়ে যখন ভোট কোর্মীরা আসেন সেই সময় স্থ্যানীয় বাসিন্দারা তাদের কাজে বাঁধা দেয়। স্থ্যানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে বলেন রাজ্য পুলিশের উপরে তাদের আস্থ্যা নেই। তারা কেন্দ্র বাহিনী ছাড়া কাল ভোট চালু করতে দিবেন না। গত পঞ্চায়েত ভোটে এই বুথে ছাপ্পা ভোট হওয়ার আশঙ্কা ছিল। কেন্দ্র বাহিনী থাকলে মানুষ নির্ভয়ে শান্তিতে নিজের ভোট টা দিতে পারবে। এর পর বিক্ষোভ কারীরা ভোট গ্রহন কক্ষের গেটে তালা ঝুলিয়ে দেয় এবং ভোট কর্মীরা বাইরে বেরিয়ে এসে ভোট গ্রহনের সরঞ্জাম গাড়িতে তুলে নেয়। পরিস্থিতি এই সাভাবিক থকলেও বিকাল পর্যুন্ত প্রশাসন সূত্রে বিক্ষোভ কারীদের কোন ভাবে আশ্বস্ত করা হয় নি।(ছবি আছে)
No comments