
মুর্শিদাবাদ জেলা সফরের শেষ দিনে অধীর গড়ে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী। দলীয় প্রার্থীদের সমর্থনেই জেলায় পাঁচটি জনসভায় যোগদান তৃনমূল নেত্রীর। শুক্রবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে পঞ্চমতম জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলার তিনটি লোকসভা কেন্দ্রে জয়লাভ তৃনমূলের লক্ষ্য হলেও মুল লক্ষ্য বহরমপুর। এককথায় কংগ্রেস গড়ে অধীরকে হারাতে মরিয়া হয়ে উঠেছে তৃনমূল- এমনই জল্পনা রাজনৈতিক মহলে। উল্লেখ্য -নির্বাচনের আগে মুর্শিদাবাদে তৃনমূল নেত্রীর পাঁচটি জনসভার মধ্যে তিনটি জনসভাই তিনি করেছেন বহরমপুর কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে। এই পঞ্চমতম সভার শেষ মুহুর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। মাঠ পরিদর্শন করতে দফায় দফায় হাজির থাকছেন দলীয় নেতা কর্মীরা। নিরাপত্তা বিষয়েও যথেষ্ট তৎপর রয়েছে জেলা প্রশাসন।
No comments