
হাতে সময় নেহাতই কম। মুর্শিদাবাদে তৃনমূলকে রুখতে শেষ মুহুর্তে চলছে জোরকদমে প্রার্থীদের প্রচার। বৃহস্পতিবার দুপুর থেকে মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী আবু হেনার সমর্থনে পা মেলালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। জিয়াগঞ্জ কংগ্রেস কার্যালয় থেকে হুটখোলা গাড়িতে করে প্রার্থী আবু হেনার সাথে রোড শো করলেন বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও এদিন অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থক বাইক নিয়ে রোড শো এ অংশগ্রহণ করেন। কংগ্রেস মনোনীত প্রার্থী আবু হেনার হয়ে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। লালবাগ পর্যন্ত চলে প্রার্থীর সমর্থনে এই রোড শো। প্রার্থী আবু হেনা ও বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সামনে থেকে দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পরার মতো।
No comments