ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, তৃনমূল কর্মীদের উপর মারধোরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের উত্তপ্ত মুর্শিদাবাদ, তৃনমূল কর্মীদের উপর মারধোরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরূদ্ধে

ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। তৃনমূল কর্মীদের উপর মারধোরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাণীনগর থানার কালিনগর এলাকার ঘটনা। জানা গিয়েছে শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্র…


ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। তৃনমূল কর্মীদের উপর মারধোরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাণীনগর থানার কালিনগর এলাকার ঘটনা। জানা গিয়েছে শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কালিনগর গ্রাম পঞ্চায়েতের মেম্বার তুহিন সরকার। অভিযোগ- তাকে মাটিতে ফেলে বাঁশ ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে দুষ্কৃতীরা। চিৎকার শুনে  ভাই তুহিন সরকারকে বাঁচাতে আসে শরিফুল ইসলাম। তাকেও এলোপাথাড়ি মারতে থাকে দুষ্কৃতীরা। মেম্বার ও তার ভাইকে বাঁচাতে দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত হয় তৃনমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। পরে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয়  গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজন কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রানীনগর থানার পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে গোটা এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব।

No comments