
সামনেই লোকসভা ভোট। লোকসভা ভোটের বোলপুর ও বীরভূমের বিজেপি প্রার্থীর প্রচারে, আজ দুবরাজপুর শহরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত হন। দুবরাজ শহরের মোড়ে মোড়ে পথসভা করেন দিলীপ ঘোষ। এছাড়াও প্রচারে বীরভূমে আসছেন কেন্দ্রর উচ্চ পদস্থ বিজেপি নেতাগণ। আগামীকাল,২২ এপ্রিল বীরভূমের মহম্মদ বাজার থানার গনপুরে সভাকরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বীরভূমে বিজেপি কর্মীদের উচ্ছাস চোখে পড়ার মতো এখন। ২৪ এপ্রিল বোলপুরে আসছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি।
No comments