ফের জয় হায়দ্রাবাদের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের জয় হায়দ্রাবাদের

ফের জয় হায়দ্রাবাদের, নেপথ্যে নায়ক জনি বেয়ার্স্টও, মহম্মদ নবী।
প্রসঙ্গত, ১২ তম ভিবো আইপিএলের ১৬ তম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিলে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ভুবনেশ্বর ক…



ফের জয় হায়দ্রাবাদের, নেপথ্যে নায়ক জনি বেয়ার্স্টও, মহম্মদ নবী।
প্রসঙ্গত, ১২ তম ভিবো আইপিএলের ১৬ তম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিলে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ভুবনেশ্বর কুমার।
প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হন দিল্লির একের পর এক ব্যাটসম্যান, ব্যতিক্রম অধিনায়ক শ্রেয়স আইয়ার। কার্যত, শ্রেয়সের ৪১ বলে ৪৩ রান এবং শেষের দিকে অক্ষরের ১৩ বলে ২৩ রানের দৌলতে দিল্লি ক্যাপিটালস সংগ্রহ করে ১২৯ রান ৮ উইকেটের বিনিময়ে। হায়দ্রাবাদের হয়ে মহম্মদ নবী, সিদ্ধার্থ কল, ভুবনেশ্বর কুমার ২ টি করার উইকেট নেন এবং রশিদ খান, সন্দীপ শর্মা ১ টি করে উইকেট নেন।

যে হায়দ্রাবাদের দুই ওপেনার গত ম্যাচে সেঞ্চুরি মারেন, সেই দলের জন্য লক্ষ্যমাত্রা এমন কিচু ছিল না তা বলাই বাহুল্য।
এদিনও শুরুটা তেমনি ছিল, নেমেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট ধরেন জনি বেয়ার্স্টও। ৬.৫ ওভারেই তাদের রান সংখ্যা পৌঁছে যায় ৬৪ টি তে ও আউট হয়ে ফিরে যান জনি বেয়ার্স্টও, ৮ নম্বর ওভারে আউট হয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নারও।
৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন হায়দ্রাবাদ।
জনি বেয়ার্স্টও ২৮ বলে করেন ৪৮।
মহম্মদ নবী ৯ বলে ১৭।

No comments