নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩০মার্চঃ-প্রতিবন্ধীদের ভোটদানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল উত্তরদিনাজপুর জেলা প্রশাসন। শনিবার রায়গঞ্জের কর্নজোড়ায় অবস্থিত পঞ্চায়েত দপ্তরের সম্প্রসারণ ভবনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা এদিন ভিভি প্যাট ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে দৃষ্টিহীনদের প্রশিক্ষণ দেন। উল্লেখ্য নির্বাচন কমিশন থেকে এই শ্রেনীর ভোটারদের সুবিধার্থে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে উত্তরদিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনার নির্দেশে এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়। অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার বলেন, এর আগে প্রতিবন্ধী ও দৃষ্টিহীন তাদের কোন আত্মীয়কে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেন। কিন্তু এই লোকসভা নির্বাচনে তারা বিশেষ পদ্ধতিতে নিজেরাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারলেন কিনা তাও জানতে পারবেন তারা।

No comments