নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩০মার্চঃ- কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল মুর্শিদাবাদ জেলা। সেই গড় কোনওমতেই হারাতে চান না অধীর চৌধুরী। এবার তাঁর অগ্নিপরীক্ষা। এক মুহুর্ত সময় নষ্ট না করে প্রচার সারছেন তিনি। প্রচারে বেড়িয়ে শনিবার বহরমপুর কেন্দ্রের অন্তর্গত নগরাজল, কাদামাটি, কাঁটাবাগান সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারেন ও অবশেষে এদিন সন্ধ্যায় নগরাজল এলাকায় এক সভা করেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার সহ কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক। শনিবার সন্ধ্যায় পায়ে হেঁটে সাধারণের উদ্দেশ্যে করজোড়ে ভোট প্রার্থনা করতে দেখা গেল বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে। রাতের অন্ধকারে গ্রামের মোড়ে অনুষ্ঠিত এদিনের নির্বাচনী সভায় অধীর চৌধুরীর সমর্থনে অগুনতি মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

No comments