নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৮মার্চঃ- রাজ্যের শাসক দলের দলীয় কার্যালয় ভাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাসের কানকাটা মোড়ে। তৃনমুল কংগ্রেসের অভিযোগ নতুন করে তৈরী হওয়া তাদের পার্টি অফিস ভেঙ্গে দিয়েছে বিজেপি আশ্রিত গুন্ডারা। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপির দাবী তাদের কেউ এই ঘটনার সাথে যুক্ত নয়। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাসের কানকাটা মোড়ে দলীয় সমর্থকেরা দলের কার্যালয়ের সামনে এসে দেখতে পান তাদের কার্যালয়ের বাঁশ,টিন,পতাকা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃনমূলের কর্মী এবং সমর্থকেরা। স্থানীয় তৃনমূল নেতা নির্মল বর্মনের অভিযোগ, গত মঙ্গলবারের ঝড়ে তাদের দলীয় অফিস ভেঙ্গে গিয়েছিলো। সেই দলীয় অফিস পুনরায় নির্মান করা হচ্ছিল। রাতের অন্ধকারে এলাকার বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জির গুন্ডাবাহিনী আমাদের দলীয় অফিস ভেঙ্গে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জির দাবী,তার দলের কোন লোক এই ঘটনার সাথে যুক্ত নয়। তৃনমূল কংগ্রেসের লোকজন উল্টে তার জমি দখল করে দলীয় অফিস বানাচ্ছে। ওই এলাকার তৃনমূলের নেতারা সকলেই কমবেশী জমি মাফিয়া। আমার জমি দখল করে যারা দলীয় অফিস বানাচ্ছে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেবো বলেও জানিয়েছেন শিখাদেবী। সমস্ত ঘটনার কথা লিখিত আকারে আশিঘড় ফাঁড়িতে জানিয়েছে তৃনমুল কংগ্রেস। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments