নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৮মার্চঃ- দার্জিলিং লোকসভা আসনটি জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত কংগ্রেস। কংগ্রেস হাইকমান্ডের সাফাই তাদের দখলে যখন পাহাড় ছিল, পাহাড় তখন শান্ত ছিল। পাহাড়ে পদ্ম ফুল ফোটার পরেই শুরু হয়েছে অশান্তি। শিলিগুড়ির দার্জিলিং জেলা কংগ্রেস দলীয় কার্যালয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতা বি পি সিং সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন। বাংলাকে যে এবার টার্গেট করেছে কংগ্রেস সেই বিষয়টিও পরিষ্কার করে দেন বিপি সিং। তিনি জানান বাংলার প্রায় প্রতিটি জেলাতেই কংগ্রেস হাইকমান্ড এর সভা হবে। নির্বাচনের আগেই ইতিমধ্যেই কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী বিভিন্ন জেলা সফর করেছেন। পুনরায় উত্তরেও রাহুল আসবেন বলে জানান বি পি সিং। বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী শংকর মালাকার কে জয় লাভ করানোর উদ্দেশ্যে দলীয় কর্মী সমর্থকদের সাথে বৈঠকে বসেন বিপি সিং।এরপর সাংবাদিক সম্মেলন করে তিনি জানান মানুষ পাহাড়ে শান্তি চায়, শিলিগুড়ি শহরের মানুষ তাদের সাথেই রয়েছেন। ফলে দার্জিলিং লোকসভা আসন অন্য কোন রাজনৈতিক দলকে নয় কংগ্রেসকেই জেতাবে আমজনতা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments