
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- পুকুর পারের একাধিক জায়গায় রক্তের চাপ ঘিরে চাঞ্চল্য গ্রাম জুড়ে।মানুষের রক্ত,কোনো ব্যক্তিকে খুন করা হতে পারে বলেই অনুমান গ্রামবাসীর।পরে রয়েছে রক্ত মাখা মশারী,যদিও নেই কোনো দেহ।এই রক্তের রহস্য ভেদ করতে তদন্তে পুলিশ।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার পুরানিগ্রাম এলাকায়। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নানাদিক খতিয়ে দেখার পাশাপাশি, রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।তবে ঘটনাস্থল থেকে কোনো দেহ উদ্ধার হয়নি।তদন্ত শুরু করেছে পুলিশ।
No comments