BRAKING..স্ত্রীকে অপহরন করতে এসে হাতে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BRAKING..স্ত্রীকে অপহরন করতে এসে হাতে

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- মহিলা চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে স্বামীকে, গনপ্রহার স্থানীয়দের। ঘটনা বীরভূমের সিউড়ির ফকির পাড়ার। উদ্ধার চারচাকা গাড়ী ও ধারালো অস্ত্র। জানা গিয়েছে ব…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- মহিলা চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে স্বামীকে, গনপ্রহার স্থানীয়দের। ঘটনা বীরভূমের সিউড়ির ফকির পাড়ার। উদ্ধার চারচাকা গাড়ী ও ধারালো অস্ত্র। জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে সিউড়ীর ফকির পাড়ার বাসিন্দা মেরী বিবির পান্ডবেশ্বরে বিয়ে হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় সিউড়ীতে নিজের বাড়িতে থাকতেন। গতকাল রাতে হঠাতই সিউড়ির বাড়িতে দলবল নিয়ে চড়াও হয়ে তাকে তার স্বামী অপহরন করার চেষ্টা করে। তখনই চিৎকার চেচামেচি শুরু করে স্ত্রী। তার চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। হাতেনাতে ধরে ফেলে স্বামীকে। তুলে দেওয়া হয় সিউড়ি থানার পুলিশের হাতে। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে স্বামীকে।

No comments