মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রানী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আলতাব সেখের খুনের ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য- গত সোমবার রাতে ডোমকল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও গড়াইমাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাজ থেকে একই সঙ্গে বাইকে করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে খুন হন ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রানী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আলতাব সেখ।
ঘটনায় গুরুতর আহত হয় স্থানীয় গড়াইমাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও। আলতাব সেখ খুনের ২৪ঘন্টার মধ্যে সিদ্দিক মন্ডল নামে এক দুস্কৃতীকে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিশ। তাকে জেরা করেই বাকি অভিযুক্তদের নাম উঠে আসে তদন্তে। এরপরে বৃহস্পতিবার রাতে এলাকায় তল্লাশি চালিয়ে বাকি দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সিরাজ মন্ডল, মেজাবুল হক মন্ডল ও নিজামুদ্দিন মন্ডল। ধৃতদের আদালতে তোলা হয় শুক্রবার। তদন্তের সুবিধার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতের কাছে।

No comments