রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন এখন বি-টাউনে নতুন কিছু নয়। কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহল অনুযায়ী মার্চের শেষেই দেশে ফিরতে পারেন ঋষি কাপুর। ছেলে রণবীরের বিয়ের তারিখ পাকা করতেই নাকি আসছেন তিনি। কাপুর ও ভাট এই দুই পরিবার মিলে এপ্রিলেই নাকি নিশ্চিত করে ফেলতে পারে বিয়ের ডেট।
আর সেই ইঙ্গিত এবছর কফি উইথ করণ-এ গিয়ে নিজেই দিয়েছিলেন আলিয়া। তিনি বলেন, "একটা সময় ছিল যখন বিয়ের কথা শুনেই আমি বলতাম হে ভগবান, একদম না ৩০ এর আগে বিয়ে করতেই চাই না। আমি এখন শুধুই অভিনয়ে মন দিতে চাই। তবে, যখন সঠিক মানুষের সঙ্গে আমার পরিচয় হবে, যখন একটা স্বস্তির জায়গা তৈরি হবে তখন বিয়ের জন্য বয়সটা কোনও ব্যাপারই না।" আর আলিয়ার এই কথায় স্পষ্ট যে রণবীর তাঁর জীবনে আসার পর ৩০ শে বিয়ের পরিকল্পনা এখন অতীত।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি রালিয়া নিউ ইয়র্কে বাড়ি কেনার প্ল্যান সেরে ফেলেছেন। মা নীতু সিং সেইমতো খোঁজ শুরু করে দিয়েছেন। আর দুই পরিবারের মধ্যে সখ্যতা যে বেশ গাঢ় হয়ে গেছে তা সকলেরই জানা।


No comments