ঘেরাও হতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘেরাও হতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ

ঘেরাও হতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ । আজ বিকালে ইউনিয়নের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা তাদের কয়েকটি দাবি-দাওয়া  সহ-উপাচার্য মারফত  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কিনা  জানতে চায় । তিনি…



ঘেরাও হতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ । আজ বিকালে ইউনিয়নের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা তাদের কয়েকটি দাবি-দাওয়া  সহ-উপাচার্য মারফত  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কিনা  জানতে চায় । তিনি ছাত্রছাত্রীদের কাছে কোন রকম প্রমাণ দাখিল করতে রাজি নন। ছাত্র-ছাত্রীরাও তাকে জানিয়ে দেয় 72 ঘণ্টার মধ্যে তারা এ বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা যেন জানতে পারে। সহ-উপাচার্য তাদের জানান আগামী সোমবার অফিস খোলার আগে তিনি কোনরকম কিছু জানাতে পারবেন না। এতে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা তাঁকে জানায় ,  তিনি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন  তার প্রমাণ ছাত্র-ছাত্রীদের সামনে রাখতেই হবে । সহ-উপাচার্য  তাদের কাছে জানতে চান তারা তাঁকে বাড়ি যেতে দেবে কি না !  এতে তারা বলে যেতে হলে তাদের শরীরের উপর দিয়ে যেতে হবে, অর্থাৎ ঘেরাওয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

No comments