গ্যালারি গোল্ডে চিত্র প্রদর্শনীশালা উদ্বোধনে রাজ্যপাল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্যালারি গোল্ডে চিত্র প্রদর্শনীশালা উদ্বোধনে রাজ্যপাল

রবীন্দ্র সরোবরের গ্যালারি গোল্ডে আয়োজিত হল চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা| আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থা 'কলকাতা আমি তোমায় ভালোবাসি'|  তিন দিনের এই প্রদর্শনীর উদবোধন করেন মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী| প্রদর্শনীতে ভার…



 রবীন্দ্র সরোবরের গ্যালারি গোল্ডে আয়োজিত হল চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা| আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থা 'কলকাতা আমি তোমায় ভালোবাসি'|  তিন দিনের এই প্রদর্শনীর উদবোধন করেন মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী| প্রদর্শনীতে ভারতের বিভিন্ন প্রান্তের চিত্রশিল্পীরা ছাড়াও বাংলাদেশ, আমেরিকা, মালয়েশিয়া, স্পেন থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেন| মূলত চিত্রশিল্পীদের ক্যামেরায় ধরা দেয় বিভিন্ন বিষয়ের বার্তাসম্বলিত চিত্র| রাজ্যপাল তাঁর বক্তব্যে বলেন,' পশ্চিমবঙ্গে দায়িত্বে এসে অনেক সম্মান পেয়েছি| কলকাতায় আসার আগে শুনেছিলাম এই শহর শিল্প- সাহিত্য- গায়ক- বাদক- মহাত্মাদের ক্ষেত্রভূমি| এখানে এসে বুঝলাম কলকাতা হল সংস্কৃতির পীঠস্থান|  এখন আমার দায়িত্বের শেষ প্রান্তে পৌঁছনোর পর আমাকে কেউ কলকাতা সম্পর্কে প্রশ্ন করলে আমি তাকে বলি, কলকাতা আমি তোমাকে ভালোবাসি|' অনুষ্ঠানে পাশাপাশি নেহরু যুব কেন্দ্র দক্ষিণ কলকাতার পক্ষ থেকে বেশ কিছু ইয়ুথ ক্লাবকে খেলার সরঞ্জাম বিতরণ করা হয়| নেহরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা নবীন নায়েক এবং দক্ষিণ কলকাতা জেলা আধিকারিক রঘুমণি চট্টোপাধ্যায় যৌথ ভাবে ঘোষণা করেন- ভবিষ্যতে ইউনিসেফের প্রত্যক্ষ সহযোগিতায় এইরকম চিত্র প্রদর্শনীশালার আয়োজন করে সংস্থাটির পাশে থাকা হবে|

No comments