ছেলে ধরা সন্দেহে আক্রান্ত বিক্রেতা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছেলে ধরা সন্দেহে আক্রান্ত বিক্রেতা

ভাগ্য ফেরাতে জ্যোতিষ রত্ন বিক্রি করতে এসে জনতার হাতে ছেলে ধরা সন্দেহে মার খেল এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির নাম জয়ন্ত দাস। বাড়ি উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরে।

স্থানীয়প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে কোনোক্রমে রক্…


ভাগ্য ফেরাতে জ্যোতিষ রত্ন বিক্রি করতে এসে জনতার হাতে ছেলে ধরা সন্দেহে মার খেল এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির নাম জয়ন্ত দাস। বাড়ি উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরে।


স্থানীয়  প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে কোনোক্রমে রক্ষা পান তিনি। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত বালি অঞ্চলে জগৎপুর গ্রামে 
জয়ন্ত বাবুকে জ্যোতিষীর রত্ন বিক্রি করে মানুষের ভাগ্য ফেরাতে এসে নিজের ভাগ্য খারাপ হওয়া থেকে বাঁচালো স্থানীয় প্রশাসন। 

কোনক্রমে প্রাণে বেঁচে জয়ন্ত বাবু জানান" জ্যোতিষ রক্ত বিক্রি করতে এসেছিলাম কয়েকজন আমার পাথর দামাদামি করে ।  পরে তারাই মদ্যপ অবস্থায় ফিরে এসে আমাকে ছেলেধরা  বলে মারধর শুরু করে।স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
ছেলে ধরা সন্দেহে গুজব মানুষের মধ্যে ছড়িয়ে না পারার আবেদন রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এর পরেও এই ধরনের ঘটনা  ঘটায় এর পিছনে অন্যকোন উদ্দেশ্য আছে কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে গোঘাট থানার পুলিশ।


No comments