১২
দিন আগে পাকিস্তানের জঙ্গী হামলায় শহিদ হয়েছিলেন ভারতের ৪৯ জন সি আর পি এফ
জওয়ান। ১২ দিনের মাথায় পাকিস্তানি
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় বায়ু সেনা প্রত্যাঘাত হেনেছেন। সেই প্রত্যাঘাতের দিনেই কমল জ্যোতি সংকল্প
অনুষ্ঠানে সামিল হল রাজ্য বিজেপি নেতৃত্ব।এদিন সন্ধ্যায় বারাসত পুরসভার নেতাজিপল্লী
এলাকায় ও মধ্যমগ্রামে কমল জ্যোতি সংকল্পের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
বারাসতের
এই কমল জ্যোতি সংকল্প অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য বিজেপির সাধারন সম্পাদিকা
দেবশ্রী চৌধুরি।আর মধ্যমগ্রাম পূর্ব মন্ডলের মাতৃভবনে আয়োজিত "কমল
জ্যোতি সংকল্প অভিযানে" সংকল্প প্রদীপ প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ
সম্পাদিকা শ্রীমতী দেবর্শ্রী চৌধুরী ও বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় শ্রী
প্রদীপ ব্যানার্জি।
গত
চার বছরে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন জন কল্যান মুলক প্রকল্পে যারা লাভবান
হয়েছেন তারাই এদিন কমল জ্যোতি সংকল্প প্রদীপ প্রজ্জ্বলন করেছেন।
বারাসতের
নেতাজিপল্লীর মিলন সংঘ সংলগ্ন একটি বাড়িতেই এই অনুষ্ঠান আয়োজিত হয়। ভারত মাতা এবং
দিন দয়াল উপাধ্যায়ের ছবির সামনেই রাখা হয়েছিল ৩৫ টি প্রদীপ।সামনে বসেছিলেন স্থানীয়
বেশ কয়েকজন মহিলা, যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন
প্রকল্পের মাধ্যমে লাভবান হয়েছেন।
রাজ্য
বিজেপির সাধারন সম্পাদিকা দেবশ্রী বলেন গত চার বছরে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে
২২ কোটি মানুষ লাভবান হয়েছেন।তারাই পাকিস্তানী সন্ত্রাসবাদের বিরুদ্ধে
প্রত্যাঘাতের দিনে কমল জ্যোতি সংকল্পের মাধ্যমে
অকাল দিপাবলিতে মেতে উঠলেন।লাভার্থীরা কমল জ্যোতি সংকল্পের প্রদিপ জ্বালিয়ে
সংকল্প করলেন আরও একবার তারা কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃতে বি জেপি সরকারকেই
চায়।

No comments