নিহত সেনাদের নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট করে আক্রান্ত চিত্রদীপ সোম এর স্ত্রী বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়ে বাড়িতে ফিরলেন আজ l
ঘটনার সূত্রপাত হয়েছিল ফেসবুকে একটি পোস্ট নিয়ে l বনগাঁর বাসিন্দা চিত্রদীপ সোম নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে কাশ্মীরে মৃত ভারতীয় সেনাদের শহীদ বলার বিরোধিতা করে তিনি ফেসবুকে লিখেন পেশাগত স্বার্থে মাইনের বিনিময় লড়তে গিয়ে যারা মারা যায় তাদের শহীদ বললে শহীদ শব্দটার অসম্মান করা হয় । তাহলে আগেকার দিনে জমিদারের লেঠেলদেরও শহীদ বলতে হয়। সুপারি কিলার কাউকে মারতে গিয়ে উলটে গণপিটুনিতে নিজে মারা গেলে তাকেও শহীদ বলতে হয় । এমনই আরো কিছু কথা লিখে তিনি পোস্ট করেছিলেন এটা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন্দারা আক্রমণ চালায় ওই ফেসবুক প্রোফাইলের মালিকের বাড়িতে । ভয়ে বাড়ি থেকে চলেগিয়েছিলেন l পরবর্তীতে এই ঘটনা নিয়ে মমতা ব্যানার্জী প্রতিক্রিয়া দেন l এবং পুলিশ কে কঠোর ব্যাবস্থা নিতে বলেন l সেই মত আজ বানাগাঁ চীত্রদীপ বাবুর স্ত্রী মহুয়া সোম বনগাঁ থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে বাড়িতে প্রবেশ করে l

No comments