জম্মু ও কাশ্মীর: বারামুল্লার সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ২ শীর্ষ জইশ জঙ্গি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জম্মু ও কাশ্মীর: বারামুল্লার সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ২ শীর্ষ জইশ জঙ্গি

শুক্রবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের দুই সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করে। পুলিশ জানায়, সোওপুরের ওয়ারপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে নির্দিষ্ট তথ্য …




শুক্রবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের দুই সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করে। 
পুলিশ জানায়, সোওপুরের ওয়ারপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির বিষয়ে নির্দিষ্ট তথ্য ছিল।এরপরে তারা তল্লাশী অপারেশন শুরু করে । জঙ্গিরা তল্লাশী অপারেশন হচ্ছে বুঝতে পেরে গুলি ছুঁড়ে সেনার সাথে সম্মুখ যুদ্ধে নামে।

সেনার গুলিতে দুই জঙ্গি নিহত হয় বলে দাবি করেছেন এক  পুলিশ আধিকারিক। অপারেশন চালু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।তবে নিহত জঙ্গিদের পরিচয় এখনো জানা যায়নি।

ডিআইজি দক্ষিণ কাশ্মীরের অতুল কুমার গোয়েলের মতে, সন্ত্রাসীরা জাইশ-ই-মোহাম্মদের সদস্য।এদিনের গান ফাইটে নিরাপত্তা বাহিনী  কাছে কোনও সমান্তরাল ক্ষতি ও আহত হয়নি বলে জানান তিনি। জনগনকে অনুরোধ করা হয় যে, এটি স্যানিটাইটাইজ না হওয়া পর্যন্ত অপারেশন এলাকায় তারা ঢুকতে পারবে না।

প্রসঙ্গত, গত 14 ফেব্রুয়ারি পাল্লমা জেলার একটি সিআরপিএফ বাসে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 40 জন শহীদ এবং অনেকে গুরুতর আহত হয়। এরপর প্রতিবেশী দেশটিতে কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের সিদ্ধান্ত নিতে দাবি উঠেছে দেশের প্রতিটি কোন থেকে।

No comments