সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হচ্ছেন তিনি, পরিণত হচ্ছে তাঁর সিনেমার ধরণও। একের পর এক অন্য ধারার ছবিতে হাত পাকাচ্ছে তাঁর প্রযোজনা সংস্থা। কথা হচ্ছে অভিনেতা দেবের। সম্প্রতি কলকাতা বই মেলায় একটি বইয়ের উদ্বোধনে এসেছিলেন, "অপারেশন কেবিসি"। তিনি জানালেন, তাঁর প্রযোজনা সংস্থা "দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার" এই বইটি থেকেই অনুপ্রাণিত হয়ে ছবি বানাবে।
ছবিটি পরিচালনা করবেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। বইটির গল্পের মূল কাহিনি জঙ্গলমহলকে ঘিরে। কিষাণ জি ছত্রধর মাহাতোদের চরিত্রকে তুলে ধরা হবে। দেব একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে এখানে। যদিও ছবির অন্যান্য চরিত্রে কারা থাকবেন সে বিষয়ে কিছু স্পস্ট করেননি অভিনেতা। কারণ চিত্রনাট্যের কাজ শুরু হলে তবেই বাকি কাজ এগোবে।
প্রসঙ্গত কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবির কাজ ব্যস্ত দেব। অন্যদিকে "হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী" নিয়ে ব্যস্ত অনিকেত চট্টোপাধ্যায়। তাই এই জুটির ছবি দেখতে কিছুটা অপেক্ষা তো করতেই হবে দর্শকদের।

No comments