সি-ফুড খেয়ে মারাত্মক অসুস্থ সোনু নিগম। অবস্থা এতটাই খারাপ যে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে।
জানা গিয়েছে সম্প্রতি ওড়িশা গিয়েছিলেন এই গায়ক। আর সেখানেই এক রেস্তোরাঁয় সি-ফুড খান সোনু। তারপরেই অ্যালার্জিতে তাঁর চোখ ফুলে যায়। সারা শরীরে অ্যালার্জির বিষক্রিয়া ছড়িয়ে পরে।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিজেই ছবি পোস্ট করেছেন সোনু। যদিও চিকিৎসায় তিনি ভালোই সাড়া দিচ্ছেন এবং ডাক্তারদের ধন্যবাদও দিয়েছেন গায়ক। সোনুর দ্রুত সুস্থতার কামনা করছেন তাঁর ভক্তেরা।

No comments