নতুন ভোটার দের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল করতে ইভিএম ও ভিডিপ্যাট নিয়ে বিভিন্নভাবে সচেতনতা শুরু করেছে পুরুলিয়া জেলা প্রশাসন।বিশেষ করে যারা নতুন ভোটার তাদের রীতিমতো কর্মশালা করে ইভিএম মেশিনে ভোট দেওয়া এবং ভিভিপ্যাড সম্পর্কে ওয়াকিবহাল করা হচ্ছে।গতকাল রঘুনাথপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে রঘুনাথপুর কলেজে ছাত্র ছাত্রীদের নিয়ে কর্মশালার আয়জন করা হয়। মহকুমা শাসক ডঃআকাঙখা ভাস্কর কলেজের শতাধিক পড়ুয়া তথা নতুন ভোটারদের দেখানো হয় ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি।এইবার ভোট গ্রহণ কেন্দ্রে থাকছে ভিভিপ্যাড মেশিন।যার মাধ্যমে ভোটাররা দেখতে পাবেন তার পছন্দসই প্রার্থীকেই তিনি যে ভোট দিয়েছেন সেটা সেই প্রার্থী পেয়েছেন কিনা।এদিন সেই বিষয় টিও কলেজের পড়ুয়াদের দেখান হয়। নতুন ভোটাররা এই কর্মশালায় যোগদান করে ইভিএম মেশিনে ভোট দেওয়ার পদ্ধতি এবং নিজের ভোট পছন্দ সই প্রার্থীকে দেওয়া হয়েছে কি না তা জানতে পারা যাওয়ায় ভীষণ খুশি। রঘুনাথপুরের মহকুমা শাসক মহকুমা শাসক ডঃআকাঙ্খা ভাস্কর জানান রঘুনাথপুর কলেজের নতুন ভোটারদের ইভিএম মেশিন এবং ভিভিপ্যাড নিয়ে কর্মশালা করার পর অন্যান্য জায়গাতেও এভাবে কর্মশালা চলবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments