রণবীর সিং যে একজন স্ত্রীর অনুগত স্বামী তা তিনি নিজেই বহুবার সর্বসমক্ষে স্বীকার করেছেন। কারণ দীপিকাকে পেয়ে তিনি পৃথিবীর অন্যতম সুখী পুরুষ বলেই মনে করেন।
বিয়ের আগে হোক বা পরে যখনই দীপিকার সঙ্গে কোথাও বেড়িয়েছেন যেন এক্কেবারে আগলে রেখেছেন। স্ত্রীর যাতে কোনও কিছুতে অসুবিধা না হয়ে তা নিয়ে তিনি সর্বদাই তৎপর। যেমন বিয়ের পর বেঙ্গালুরু রিসেপশনে দীপিকার শাড়ি ঠিক করতে দেখা গিয়েছিল।
বৃহস্পতিবারও তার অন্যথা হল না। রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরোচ্ছিলেন জুটিতে। পাপারাৎজিরাও তৈরি ছিল তাঁদের ক্যামেরা বন্দী করার জন্য। দীপ্পির প্যান্টে কিছু একটা লেগে ছিল, যা চোখে পড়তেই ঝেড়ে দেন রণবীর। প্রতিবারের মতোই এবারও স্ত্রীর হাত শক্ত করেই ধরেছিলেন এবং সকলের সামনেই দীপিকার কপালে চুম্বন করতে থাকেন।
দীপিকার নেওয়া প্রায় সব সিদ্ধান্তই রণবীরের জীবনে ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বলিউডের খিলজি। তাই দীপিকা রণবীরের জীবনে সত্যিই বড় রত্ন।


No comments