আজ লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। এই বাজেটে মধ্যবিত্তের যেসব সুযোগ-সুবিধা করা হয়েছে, তার জন্য খুশি বণিকসভা গুলি। এ দিন কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে পীযূষ গোয়েল কে ধন্যবাদ জানানো হয়।
প্রসঙ্গত, এদিন লোকসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানিয়েছেন, আড়াই লক্ষ টাকার পরিবর্তে এখন থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হল। এই ঘোষণায় খুবই খুশি সাধারণ মধ্যবিত্ত মানুষেরা। এ প্রসঙ্গে বেঙ্গল চেম্বার অব কমার্সের কর্তা সুনীল মিত্র বলেন, “এই বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য এতটা যে ছাড় দেয়া হচ্ছে তাতে তারা খুশি।” তবে তিনি কিছুটা আক্ষেপের সুরে বলেন, এত বড় ছাড় ঘোষণার ফলে সরকারের রাজকোষে যে পরিমাণ ঘাটতি হবে তা নির্দিষ্ট করে কিছু বলা হলে শিল্পমহল আশ্বস্ত হত।

No comments