নতুন যুগের সাথে তাল মিলিয়ে ১৪ ই ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকা এই ভ্যালেন্টাইন ডে উদযাপন করার জন্য মুখিয়ে থাকে সারাবছর। ভালোবাসা মানে আর্চিস গ্যালারি ভালোবাসা মানে নীল খামেদের ভেলা - কোন এক সময় ভালোবাসা মানেই ছিল কার্ডের আদান-প্রদান দূর থেকে একটু দেখা, একটু তার হাতে হাত দিয়ে স্পর্শের অনুভূতি নেওয়া। সময় ছিল যখন চোখ কথা বলতো কথা বলতো তার চাউনির দৃষ্টিভঙ্গি। আজ হোয়াটসঅ্যাপ, টুইটার ফেসবুকের যুগে এই সবকিছু পরিবর্তনশীল। এখন ভালো বাসার কাছের মানুষটিকে কাছে না পেলেও প্রযুক্তিকে ব্যবহার করে ভালোবাসার সবকথা যেন পৌছে যাচ্ছে তার কাছে। তাই পরিবর্তন হয়েছে উপহারের। বাহারি গোলাপের যুগে তার স্থান নিয়েছে কোরিয়া থেকে আগত প্লাস্টিকের গোলাপ ফুল। নীল খামের জায়গায় তার জায়গা দখল করেছে টেডিবিয়ার, বিদেশি চকলেট। আর এখন তার জায়গা দখল করেছে সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় হাতিয়ার মোবাইল ফোন। তাই ভালোবাসা এখন দুচোখের করুন নিলায় একটু খানি দেখার জায়গা থেকে একটু ছোঁয়ার অনুভূতি থেকে দূরে গিয়ে মোবাইল, রেস্টুরেন্টে খাবার আর নামিদামি বাইকে চেপে ঘুরে বেড়ানোর রূপ নিয়েছে। এরই কিছু ছবি ধরা পরল ক্যামেরায়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments