নিজের ছেলের সাথে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক তৈরী হয়েছিল।কিন্তু এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেন নি আব্দুল সাত্তার আলি বিশ্বাস(৭০)। এর জেরেই ছেলের প্রেমিকা এবং তার মায়ের উপর এসিড নিয়ে হামলা চালায় সত্তর বছরের আব্দুল সাত্তার বিশ্বাস।আক্রান্ত মহিলা হামলাকারীকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার মছলন্দপুর রাজবল্লভপুর এলাকায়।এসিড আক্রান্ত মহিলাকে নিয়ে আসা হয়েছে বারাসত হাসপাতালে।পুলিশ জানিয়েছে ধৃত ব্যাক্তির নাম আব্দুল সাত্তার আলি বিশ্বাস(৭০)। মঙ্গলবার ধৃতকে হাজির করা হবে বারাসত আদালতে।
সাধারনত এসিড আক্রান্ত হওয়ার পর যন্ত্রনায় ছটফট করেন আক্রান্তকারিরা।কিন্তু এক্ষেত্রে
যন্ত্রনা সহ্য করেও আক্রমনকারিকে ধরে ফেলেন আক্রান্ত মা এবং মেয়ে।ঘরে থাকা বটির বাট দিয়ে তারা ব্যাপক মারধর করে আক্রমনকারি আব্দুল সাত্তার আলি বিশ্বাসকে।শুধু তাই নয়।শেষ পর্যন্ত তারা হাবড়া থানার পুলিশের হাতে তুলে দেন আব্দুল সাত্তারকে।পুলিশ জানিয়েছে আক্রমনকারিকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।আক্রান্তদের লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুল সাত্তার আলি বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার ধৃতকে হাজির করা হবে আদালতে।এদিকে স্থানীয়রাই এসিড আক্রান্ত মা মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে বারাসত হাসপাতালে।বারাসত হাসপাতাল সুত্রে জানা গেছে আক্রান্ত মায়ের চোখে এবং মুখে ক্ষতিগ্রস্থ হয়েছে।মেয়ের শরিরে অল্প বিস্তর লেগেছে।আক্রান্ত মা মেয়ের চিকিতসা চলছে।তারা দুই জনেই ভালো আছে।
হাবড়া থানার পুলিশ সুত্রে জানা গেছে মছলন্দপুরের রাজবল্লভপুরে থাকেন আব্দুল সাত্তার আলি বিশ্বাস।তার ছেলে প্রতিবেশী এক তরুণীর সাথে প্রেমে জড়িয়ে পড়েন।তাদের প্রেম দুই বছর ধরে চলছে।বিষয়টি সম্প্রতি জানতে পারেন আব্দুল সাত্তার।তার ধারনা ছেলে প্রতিবেশী ঐ তরুণীকে বিয়ে করেছে।পুলিশ জানিয়েছে আব্দুল সাত্তার ছেলেকে এই বিষয়ে জিজ্ঞেস করেন।কিন্তু ছেলে অস্বীকার করে বাবার কাছে।কিন্তু সন্দেহটা তার থেকেই যায়।এই নিয়ে ছেলের সাথে অশান্তিও হয় আব্দুল সাত্তারের।এর ফলে আব্দুল সাত্তারের ছেলে বাড়ি ছেড়ে চলে যায়।
রবিবার রাতে আব্দুল সাত্তার আলি বিশ্বাস চড়াও হন ঐ প্রতিবেশীর বাড়িতে। সেখানে গিয়ে এই বিষয় নিয়ে একপ্রস্থ কথা কাটাকাটি হয় ছেলের প্রেমিকা এবং তার মায়ের সাথে।পুলিশ জানিয়েছে ৭০ বছরের বৃদ্ধ আব্দুল সাত্তার সাথে করে টয়লেট পরিস্কার করার এসিড নিয়ে গিয়েছিলেন।মা মেয়ের সঙ্গে তর্কাতর্কির মধ্যেই আব্দুল সাত্তার এসিড নিয়ে হামলা চালায়। এরপরেই আক্রান্ত দুই জন আব্দুল সাত্তারকে ধরে ফেলে।ঐ অবস্থাতেই তারা বাশ, বটির বাট দিয়ে মারধর করে।আক্রান্ত মা মেয়ের চিতকারে চলে আসেন স্থানীয় প্রতিবেশীরা।খবর দেওয়া হয় হাবড়া থানায়।
হাবড়া থানার পুলিশ জানিয়েছে রবিবার রাতেই আহত আব্দুল সাত্তার আলি বিশ্বাসকে ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে।আক্রান্ত মা মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে বারাসত হাসপাতালে।সোমবার আক্রান্তর লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুল সাত্তার আলি বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার ধৃতকে হাজির করা হবে বারাসত আদালতে।

No comments