সোমবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসেবে বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করা হয়। যেখানে কয়েক হাজার স্কুল পড়ুয়া অংশগ্রহণ করে। এদিন পড়ুয়াদের ছবি আঁকা দেখতে মাঠে হাজির হন মন্ত্রী। অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন। সেখান থেকে পড়ুয়াদের আঁকা দেখতে মাঠে হাটা শুরু করেন। তখনই হঠাৎ মন্ত্রীর অটোগ্রাফ ও তাঁর সঙ্গে হাতে মেলাতে দৌড়ে আসতে শুরু করে কয়েকশো পড়ুয়া। শেষে মন্ত্রীকে ঘিরে ধরে সকলে। শুরু হয়ে যায় ব্যাপক হুড়োহুড়ি। রীতিমতো পড়ে যাওয়ার জোগাড় হয় মন্ত্রীর। তখনই তাঁর নিরাপত্তারক্ষীরা এসে মন্ত্রীকে পড়ুয়াদের মাঝ থেকে নিয়ে যান ক্যাম্পে। পড়ুয়ারাও পেছনে ছুট দিলে তখন দৌড়ে মন্ত্রী ক্যাম্পে ফেরেন।

No comments