সোনারপুরে তরুণীকে লক্ষ্য করে গুলি, এলাকায় আতঙ্ক - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সোনারপুরে তরুণীকে লক্ষ্য করে গুলি, এলাকায় আতঙ্ক

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় পূজা মহাজন নামে ঐ তরুণী গুরুতর জখম হয়েছেন। রাতেই তাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর একট…




 কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় পূজা মহাজন নামে ঐ তরুণী গুরুতর জখম হয়েছেন। রাতেই তাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর একটি বাইকে করে দুজন বাইক আরোহী এসে পুজাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে পূজাকে। ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

বি এ দ্বিতীয় বর্ষের ছাত্রী পূজা। সোনারপুর মহাবিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় চাকরি ও করে সে। সেই কর্মস্থল থেকেই মঙ্গলবার রাত ন’টা পনেরো নাগাদ সোনারপুর গোরখাঁড়া ঘোষপাড়ার বাড়িতে ফিরছিল পূজা। বাড়ি ঢোকার ঠিক আগেই তাকে লক্ষ্য করে দুই বাইক আরোহী গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হয়ে লুটিয়ে পড়ে সে। গুলির আওয়াজে স্থানীয়রা ছুটে বেড়িয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় পূজাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ঐ তরুণী। ঘটনার খবর পেয়েই বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার অজয় প্রসাদ, সোনারপুর থানার আই সি অসিত বরণ কুইলা সহ বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রাতেই এলাকার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। কেন ঐ তরুণীর উপর শুট আউটের ঘটনা ঘটলো সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে।  

No comments