রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো এক স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ধর্ষণে বাঁধা দেওয়ায় ঐ গৃহবধূকে বেধড়ক মারধোর করা হয় বলে ও অভিযোগ। নির্যাতিতা ঐ গৃহবধূ চিৎকার শুরু করলে পালিয়ে যায় অভিযুক্ত। এ বিষয়ে মঙ্গলবার রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ঐ গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার চৌহাটি এলাকায়। অভিযুক্তের নাম রমজান পৈলান বলে দাবী নির্যাতিতার।
সকলের অলক্ষ্যে মুখে কাপড় বেঁধে বাড়িতে ঢুকে লুকিয়ে ছিল ঐ দুষ্কৃতী। ঐ গৃহবধূ বাথরুমে ঢুকতেই তার সাথে ধ্বস্তাধস্তি শুরু করে দেয় অভিযুক্ত রমজান। নির্যাতিতার পড়নের পোশাক ছিঁড়ে দেয়। তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নির্যাতিতা চিৎকার শুরু করলে তাকে বেধড়ক মারধোর করে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঐ গৃহবধূ। তার চিৎকার শুনে প্রতিবেশীরা বেড়িয়ে আসেন ঘটনাস্থলে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। সন্ধ্যে নামলেই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম বেড়ে চলেছে বলে ও অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন। এ বিষয়ে মঙ্গলবার রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ঐ গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

No comments